FAQ
FAQ
গ্রাহকদের সবচেয়ে বেশি জানতে চাওয়া প্রশ্নগুলো এক জায়গায়
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
অর্ডার, পেমেন্ট, ডেলিভারি, রিটার্ন ও রিফান্ড নিয়ে সাধারণ প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হলো। যে প্রশ্নের উত্তর জানতে চান, তার ওপর চাপ দিন।
অর্ডার ও পেমেন্ট
অর্ডার করার পর কীভাবে নিশ্চিত হব যে অর্ডারটি গৃহীত হয়েছে?
অর্ডার দেওয়ার পর আপনি একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন। কোনো কোনো ক্ষেত্রে আমাদের কাস্টমার কেয়ার টিম ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার নিশ্চিত করে।
ক্যাশ অন ডেলিভারি (COD) সুবিধা আছে কি?
হ্যাঁ। সাধারণ অর্ডারে কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই পণ্য হাতে পেয়ে দেখে তারপর মূল্য পরিশোধ করতে পারবেন।
ডেলিভারি চার্জ কি আগে দিতে হবে?
না, সাধারণ অর্ডারে কোনো অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হয় না। পণ্যের দাম ও ডেলিভারি চার্জ একসাথে ক্যাশ অন ডেলিভারিতে পরিশোধ করতে পারবেন। বিশেষ কাস্টমাইজড বা উচ্চমূল্যের বাল্ক অর্ডারে ভিন্ন নিয়ম প্রযোজ্য হতে পারে।
অর্ডার করার পর বাতিল (Cancel) করতে চাইলে কী করব?
পার্সেল কুরিয়ারে হ্যান্ডওভার হওয়ার আগে আমাদের কাস্টমার কেয়ারে জানালে কোনো চার্জ ছাড়াই অর্ডার বাতিল করা যায়। হ্যান্ডওভারের পর বাতিল করতে চাইলে উপযুক্ত কারণ জানাতে হবে।
অর্ডারের পর ঠিকানা বা ফোন নম্বর পরিবর্তন করা যাবে কি?
পার্সেল কুরিয়ারে হ্যান্ডওভারের আগে হটলাইন 09644-340340 অথবা হোয়াটসঅ্যাপে জানালে সহজেই পরিবর্তন করা যায়। হ্যান্ডওভারের পর পরিবর্তন করতে অতিরিক্ত ১ কার্যদিবস সময় লাগতে পারে।
ডেলিভারি ও ট্র্যাকিং
পার্সেল পৌঁছাতে কত সময় লাগে?
ঢাকা সিটির মধ্যে সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি সম্পন্ন হয়।
আমার ট্র্যাকিং কোড বা Consignment ID কোথায় পাব?
অর্ডার কুরিয়ারে হ্যান্ডওভার হওয়ার সাথে সাথেই আপনার মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ট্র্যাকিং কোড পাঠানো হয়।
আমার পার্সেল এখন কোথায় আছে কীভাবে জানব?
আমাদের Track Your Order পেজে অর্ডার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে পার্সেলের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন।
ডেলিভারি দেরি হলে বা কুরিয়ার রাইডারের কল না পেলে কী করব?
দেরি না করে হটলাইন 09644-340340-এ কল করুন অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার নম্বর লিখে মেসেজ দিন। আমাদের টিম কুরিয়ারের সাথে কথা বলে দ্রুত ডেলিভারি নিশ্চিত করবে।
রিটার্ন, রিফান্ড ও ওয়ারেন্টি
ডেলিভারির সময় পণ্য চেক করে নেওয়া যাবে কি?
হ্যাঁ। ডেলিভারিম্যান উপস্থিত থাকা অবস্থায় পার্সেল খুলে পণ্য দেখে সন্তুষ্ট হয়ে তারপর মূল্য পরিশোধ করতে পারবেন।
ত্রুটিপূর্ণ বা ভুল পণ্য পেলে কী করব?
ডেলিভারির সময়েই পণ্যটি ডেলিভারিম্যানকে ফেরত দিন এবং আমাদের হটলাইনে জানান। কোনো চার্জ ছাড়াই ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে নতুন পণ্য পাঠানো হবে। পণ্য বুঝে নেওয়ার পর পরিবর্তনের সুযোগ থাকে না। বিস্তারিত দেখুন রিটার্ন ও রিফান্ড নীতিমালা।
ত্রুটিপূর্ণ পণ্য ফেরত দিলে নতুন পণ্য পেতে কত দিন লাগে?
ডেলিভারিম্যানের কাছে ত্রুটিপূর্ণ পণ্য ফেরত দেওয়ার পর ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে কোনো চার্জ ছাড়াই নতুন পণ্য আপনার ঠিকানায় ডেলিভারি দেওয়া হয়।
ওয়ারেন্টি সুবিধা পেতে কী লাগবে?
ইনভয়েস বা অর্ডার নম্বর এবং মূল প্যাকেজিং সংরক্ষণ করলেই যথেষ্ট। পণ্যের পেজে উল্লিখিত সময়ের মধ্যে যান্ত্রিক ত্রুটিতে অফিসিয়াল ওয়ারেন্টি সার্ভিস পাবেন।
গোপনীয়তা ও সাপোর্ট
আমার ফোন নম্বর কি অন্য কোনো কোম্পানি পেতে পারে?
না। MIMLAM আপনার ফোন নম্বর বা ব্যক্তিগত তথ্য কারো কাছে বিক্রি বা শেয়ার করে না। এটি শুধু অর্ডার ও ডেলিভারি সংক্রান্ত যোগাযোগে ব্যবহৃত হয়। বিস্তারিত দেখুন প্রাইভেসি পলিসি।
কল রিসিভ না হলে সবচেয়ে দ্রুত সাহায্য কীভাবে পাব?
লাইন ব্যস্ত থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01303-778855-এ মেসেজ দিন, সাপোর্ট টিম দ্রুত উত্তর দেবে।
শুক্রবার বা ছুটির দিনে কি সাপোর্ট খোলা থাকে?
হ্যাঁ। শুক্রবারসহ সপ্তাহের ৭ দিনই সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত হেল্পলাইন ও অনলাইন চ্যাট সাপোর্ট চালু থাকে।
আপনার প্রশ্নের উত্তর পাননি?
নিচের যেকোনো মাধ্যমে আমাদের সাপোর্ট টিমের সাথে সরাসরি যোগাযোগ করুন। রিটার্ন সংক্রান্ত বিস্তারিত নিয়ম দেখুন রিটার্ন ও রিফান্ড নীতিমালা পেজে।